দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন রোগী। এ সময় একজন রোগীর মৃত্যু হয়েছে।
এ তথ্য জানানো হয়েছে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের মাধ্যমে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ছয়জন, ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে চারজন, বরিশাল বিভাগে তিনজন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে, ময়মনসিংহ বিভাগে দুজন এবং রাজশাহী বিভাগে একজন ভর্তি হয়েছেন।