Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে - Chief TV

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে - Chief TV

2025-11-21  ডেস্ক রিপোর্ট  187 views
ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে - Chief TV

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুক এয়ারের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

আগমন পর্বে দুই নেতা ভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত বৈঠক করেন। সেখানে প্রধানমন্ত্রী টোবগে সাম্প্রতিক ভূমিকম্পে হওয়া ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

এরপর টোবগেকে অভিবাদন মঞ্চে নেওয়া হয়, যেখানে তাকে ১৯ বার তোপধ্বনি এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও পরিদর্শন বইতে স্বাক্ষর করবেন।

বিকেলে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর তিনি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে সাক্ষাতে অংশ নেবেন।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী টোবগে তার সম্মানে আয়োজিত সরকারি নৈশভোজে যোগ দেবেন।


Share: