Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / কিশোরগঞ্জ / কুলিয়ারচরে পিকআপভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণ নিহত, আহত ১ - Chief TV

কুলিয়ারচরে পিকআপভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণ নিহত, আহত ১ - Chief TV

2026-06-05  ডেস্ক রিপোর্ট  9 views
কুলিয়ারচরে পিকআপভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণ নিহত, আহত ১ - Chief TV
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরও এক বন্ধু গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছয়সূতী ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন— কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের দরিয়াকান্দি মধ্যপাড়া গ্রামের আব্দুল হাই রিপনের ছেলে জাবির হোসেন (১৮) এবং একই ইউনিয়নের দরিয়াকান্দি উত্তরপাড়া গ্রামের ছাব্বির হোসেন ভূঁইয়ার ছেলে বিজয় (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জাবির, বিজয় ও তাদের আরেক বন্ধু মিলে একটি মোটরসাইকেলে করে ছয়সূতী থেকে কুলিয়ারচর বাজারের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি আঞ্চলিক মহাসড়কের কাঁঠালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই জাবির ও বিজয়ের মৃত্যু হয়।
 
এ সময় তাদের অপর বন্ধু গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল সম্পন্ন করে।
 
ঘাতক পিকআপভ্যানটি চালকসহ আটকে পুলিশি অভিযান চলছে। নিহতদের পরিবারের আবেদন এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

Share: