Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / ধানমন্ডিতে আলোকচিত্রীদের মিলনমেলা ও ইফতার - Cheif TV

ধানমন্ডিতে আলোকচিত্রীদের মিলনমেলা ও ইফতার - Cheif TV

2026-03-13  বিনোদন ডেস্ক  34 views
ধানমন্ডিতে আলোকচিত্রীদের মিলনমেলা ও ইফতার - Cheif TV

রাজধানীর ধানমন্ডি এলাকায় ক্যাফে ডিগার এ ফটোগ্রাফারদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ইফতার মাহফিলে পেশাদার, অপেশাদার ও শৌখিন আলোকচিত্রীরা অংশগ্রহণ করেন । আলোকচিত্রীদের অংশগ্রহণে প্রাণবন্ত এ আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়।

ফটোগ্রাফারর্স ইফতার মাহফিল এর উদ্যোক্তা ফাইজুল ইসলাম নিল বলেন'আমরা যারা ঢাকায় ফটোগ্রাফির সাথে সম্পৃক্ত আছি তাদের নিয়ে প্রতি বছর রমজানে এই আয়োজন করার চেষ্টা করে থাকি পেশাদার ও শৌখিন আলোকচিত্রীদের অংশগ্রহণে এই আয়োজন হয় । বেশ কয়েকবছর যাবৎ এই আয়োজন করি আমরা ।

ধানমন্ডিতে আলোকচিত্রীদের মিলনমেলা ও ইফতার -1 Chief TV

বিশিষ্ট বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও বন্যপ্রাণী আলোকচিত্রী আদনান আজাদ বলেন , প্রতি রমজানে ফটোগ্রাফারদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন থেকেই আমাদের এই আয়োজন। আগামীতে বাংলাদেশে বন্যপ্রাণী ফটোগ্রাফারদের সঙ্গে নিয়ে একটি প্লাটফর্ম তৈরির আশাবাদ ব্যক্ত করেন তিনি ।

ধানমন্ডিতে আলোকচিত্রীদের মিলনমেলা ও ইফতার -2 Chief TV

শুক্রবার সন্ধ্যায় এই মিলনমেলায় আরো অংশগ্রহণ করেন , তৌহিদ পারভেজ বিপ্লব, কুদরত-ই-খুদা কাজল ,পল ডেভিড বারিকদার,তৌফিক সিতু,মো: আফজাল হোসাইন খান,ফরহাদ নেক্সাস,মো: তানভীর হাসান রোহান,লিটন নজরুল,তিমু হোসাইন,আর এস রোহান,আসিফ মাহামুদ,সিফাত মারিয়া,আর এ খান,মৌসুমি সিরাজ,ফাতেমা কিবরিয়া লাবন্য,সফিয়া জামান,যাকিরুল আহসান,আমিন রহমান,,বুলবুল আহমেদ,ফটোসাংবাদিক এস এম আরিফুল আমিন প্লাবন। 


Share:

Single Page