Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / ঈদে মুক্তি পাচ্ছে মজুমদার ফিল্মস এর 'ভালোবাসি তোমায়' - Chief TV

ঈদে মুক্তি পাচ্ছে মজুমদার ফিল্মস এর 'ভালোবাসি তোমায়' - Chief TV

2026-03-02  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  52 views
ঈদে মুক্তি পাচ্ছে মজুমদার ফিল্মস এর 'ভালোবাসি তোমায়' - Chief TV

ঈদে শুভ মুক্তি এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের মূল পরিকল্পনা ও ভাবনায় নির্মিত "ভালোবাসি তোমায়"। সিনেমাটির কাহিনী ও পরিচালনা : আবুল হোসেন মজুমদার। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে মজুমদার ফিল্মস স্বত্বাধিকারী প্রযোজক ফারুক হোসেন মজুমদার।

অভিনয়ে: সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন কায়েস আরজু ও শিরিন শিলা। এছাড়াও অভিনয় করেছেন ইরা শিকদার,অন্তর,নাদের চৌধুরী, বড়দা মিঠু,রেবেকা,শফিক খান দিলু,সাহেলা,জ্যাকি আলমগীর, ফাইয়াজ ববি,অঞ্জলি রায়,ড্যানি সিডাক ও কাজী হায়াৎ। 
চলচ্চিত্রটি ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। 

ড. মাহফুজুর রহমান সাধারণত ঈদের গানের অনুষ্ঠানের জন্য আলোচিত হলেও, এই সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রের মূল ভাবনা ও পরিকল্পনাকারী হিসেবে আত্মপ্রকাশ করছেন। "ভালোবাসি তোমায়" এটি একটি রোমান্টিক ঘরানার সিনেমা ।


Share:

Single Page