Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / ঈদের আমেজে ৮ মে আসছে ‘সর্দার বাড়ির খেলা’ - Chief TV

ঈদের আমেজে ৮ মে আসছে ‘সর্দার বাড়ির খেলা’ - Chief TV

2026-04-27  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  30 views
ঈদের আমেজে ৮ মে আসছে ‘সর্দার বাড়ির খেলা’ - Chief TV

আগামী ৮ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। সম্প্রতি ট্রেইলার প্রকাশের মধ্য দিয়ে মুক্তির তারিখ জানানো হয়। মৃত্তিকা ছবিঘর-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মীর জাহিদ হাসান।

‘সর্দারবাড়ির খেলা’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। লোকজ ঐতিহ্যের লাঠিখেলা কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় উঠে এসেছে লাঠিয়ালদের জীবন সংগ্রামের গল্প। সিনেমাটি পরিচালনা করেছেন রাখাল সবুজ, এটি তাঁর প্রথম চলচ্চিত্র।

রোশান-বুবলী ছাড়াও এতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশিক রহমান লিয়ন, উইলিয়াম, সাঈদ হাসান রাজা, ব্যঞ্জন জামান প্রমুখ।

উল্লেখ্য, 'সর্দার বাড়ির খেলা' সিনেমাটি ২০২২-২৩ অর্থবছরে ‘পুলসিরাত’ নামে সরকারী অনুদান পেয়েছিলো। পরবর্তীতে যখন প্রিভিউ কমিটিতে জমা দেয়া হয়, তখন নাম পরিবর্তন করতে বলা হয়। পরে ‘সরদার বাড়ির খেলা’ নামে সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পেয়েছে।’


Share: