অভিযোগ সূত্রে জানা যায়, বড়ভিটা বলখেলার মাঠ এলাকার বাসিন্দা মো. নুরআলম (৪০), পিতা: মৃত আইয়ুব আলীর গোয়ালঘর থেকে গত ১৩ তারিখ দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে দুর্বৃত্তরা ৭টি গরু চুরি করে নিয়ে যায়।
খামারির দাবি, চুরি হওয়া গরুর মধ্যে রয়েছে একটি দুধেল গাভী, তিনটি প্রায় সাত মাসের গর্ভবতী গাভী, দুটি গরুর বাছুর এবং একটি ষাঁড়/বকনা গরু।
ঘটনার পর খামারির পরিবার ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয় এবং দ্রুত চোরদের শনাক্ত করে গরু উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
খামারি নুর আলম বলেন, "রাতে গোয়ালঘরে ৭টি গরু ছিল। ভোরে উঠে দেখি গোয়ালঘর ফাঁকা। আমার দুধেল গাভী, গর্ভবতী গরু ও বাছুরসহ সব গরু চুরি হয়ে গেছে। এতে আমি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি। আমি প্রশাসনের কাছে দ্রুত গরুগুলো উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।"