Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় আহত দুই শিক্ষার্থী-chief tv

স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় আহত দুই শিক্ষার্থী-chief tv

2026-07-15  ডেস্ক রিপোর্ট  29 views
স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় আহত দুই শিক্ষার্থী-chief tv

বুধবার (১৫ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ এলাকার মাহাতাব পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

আহত দুই শিক্ষার্থী হলো মো. তাহসিন (১০) ও মো. ওয়াজিদ (১১)।  

আহতদের চাচা মো. সাগর জানান, সকালে তিনি মোটরসাইকেলে করে তাহসিন ও তার চাচাতো ভাই ওয়াজিদকে আজিমপুরে তাদের স্কুলে নিয়ে যাচ্ছিলেন। পথে কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ এলাকার মাহাতাব পাম্পের সামনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনজনই আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় দুই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ এলাকা থেকে ট্রাকের ধাক্কায় আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, দুজনের অবস্থাই গুরুতর। 

তিনি আরও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানোর পর পুলিশ দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করেছে। 
 


Share: