Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / একটি দুর্ঘটনা, দুই মানুষের সম্পর্ক - ঈদে ‘লাভ সিটার’ - Chief TV

একটি দুর্ঘটনা, দুই মানুষের সম্পর্ক - ঈদে ‘লাভ সিটার’ - Chief TV

2026-03-18  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  21 views
একটি দুর্ঘটনা, দুই মানুষের সম্পর্ক - ঈদে ‘লাভ সিটার’ - Chief TV

ঈদের তৃতীয় দিনে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’। শাহজাদা মামুন-এর গল্প অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ।

বড় শহরের ভিড়ের মাঝেও মানুষের যে একাকিত্ব থাকে, সেই অনুভূতিকে কেন্দ্র করেই এগিয়েছে ‘লাভ সিটার’-এর গল্প। চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে এক ট্রেন যাত্রায় ঘটে অদ্ভুত একটি ঘটনা—আবিরের ব্যাগে ভুলবশত ঢুকে পড়ে হৃদির প্রিয় পোষা বিড়াল হিপনোসিস। ঘটনাটি প্রথমে একটি ছোট দুর্ঘটনা মনে হলেও ধীরে ধীরে সেটিই দুই নিঃসঙ্গ মানুষের জীবনে অপ্রত্যাশিত এক সংযোগ তৈরি করে। একটি ছোট প্রাণী কীভাবে মানুষের আবেগের সেতুবন্ধন হয়ে উঠতে পারে, সেটিই তুলে ধরা হয়েছে চলচ্চিত্রটিতে।

পরিচালক মুশফিকা মাসুদ জানান, শহরের পথে-ঘাটে অসংখ্য প্রাণী মানুষের একটু মায়া আর আশ্রয়ের অপেক্ষায় থাকে। মানুষের জীবনে পোষা প্রাণী হয়তো একটি অংশ, কিন্তু সেই প্রাণীর কাছে মানুষটিই তার পুরো পৃথিবী। এই অনুভূতি থেকেই ‘লাভ সিটার’-এর গল্পটি বলা হয়েছে। তার ভাষায়, আবির, হৃদি ও ছোট্ট বিড়াল হিপনোসিস—এই তিন চরিত্রের মাধ্যমে মায়া, দায়িত্ব আর অসম্পূর্ণ ভালোবাসার এক মানবিক গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

একটি দুর্ঘটনা, দুই মানুষের সম্পর্ক—ঈদে ‘লাভ সিটার’ - 1Chief TV


অন্যদিকে অমিতাভ রেজা চৌধুরী বলেন, 'ব্যস্ত শহরের জীবন অনেক সময় মানুষকে অদৃশ্য এক নিঃসঙ্গতায় ফেলে দেয়। ‘লাভ সিটার’ সেই নিঃসঙ্গতার ভেতরে জন্ম নেওয়া অদ্ভুত এক সম্পর্কের গল্প। তার মতে, ভালোবাসা সব সময় বড় কোনো নাটকীয় ঘটনার মধ্যে থাকে না; অনেক সময় তা নিঃশব্দ, সাধারণ, কিন্তু গভীর মানবিক অনুভূতির মধ্যেই প্রকাশ পায়।'

এ প্রসঙ্গে বঙ্গের চিফ অফ কন্টেট মুশফিকুর রহমান  বলেন, 'একটি বিড়ালকে ঘিরে দুজন মানুষের কাছাকাছি আসার গল্পটি যেমন সহজ, তেমনি আবেগঘন। প্রাণীদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার এই গল্প দর্শকদের মনে বিশেষ এক অনুভূতি জাগাবে বলেই তারা আশা করছেন।'
এএম সিনেমার ব্যানারে নির্মিত ‘লাভ সিটার’-এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান।

একটি দুর্ঘটনা, দুই মানুষের সম্পর্ক—ঈদে ‘লাভ সিটার’ - 2Chief TV


রোববার রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনপ্লেক্স-এ ওয়েব ফিল্মটির একটি বিশেষ প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক, অভিনয়শিল্পী, নির্মাতা দল এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

চলচ্চিত্রটি মুক্তির আগেই এর গল্প ও নির্মাণ ভাবনা দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। একটি ছোট্ট বিড়ালকে কেন্দ্র করে মানুষের একাকিত্ব, মায়া আর সম্পর্কের সূক্ষ্ম অনুভূতিকে তুলে ধরার চেষ্টা করেছে ‘লাভ সিটার’।


Share: