Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / ২৩ জুন ঘিরে সতর্ক র‍্যাব, কঠোর হুঁশিয়ারি - Chief TV

২৩ জুন ঘিরে সতর্ক র‍্যাব, কঠোর হুঁশিয়ারি - Chief TV

2026-06-21  ডেস্ক রিপোর্ট  29 views
২৩ জুন ঘিরে সতর্ক র‍্যাব, কঠোর হুঁশিয়ারি - Chief TV

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে (২৩ জুন) কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে র‍্যাব। আজ রোববার (২১ জুন) রাজধানীর মোহাম্মদপুরে র‍্যাব-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীর অধিনায়ক নয়মুল হাসান এই হুঁশিয়ারি দেন। পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতারের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

র‍্যাব-২ অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘মাউরা সোহেল’ নামে এক অস্ত্রধারী ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও চারজনকে গ্রেফতার করা হয়। সোহেলের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজিসহ মোট ১৪টি মামলা রয়েছে।

২৩ জুনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়মুল হাসান বলেন, কেউ যদি আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করে কিংবা অস্ত্রের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তবে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব সবসময় প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।


Share: