Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / স্বাস্থ্য / ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৫৫ ডেঙ্গু রোগী

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৫৫ ডেঙ্গু রোগী

2025-10-16  ডেস্ক রিপোর্ট  297 views
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৫৫ ডেঙ্গু রোগী

গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পাঠানো নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫৫ জন নতুন ডেঙ্গু রোগী।

চলতি বছরে এখন পর্যন্ত ৫৭ হাজার ৭৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৫৪ হাজার ৮৩৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ২৪৩ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে—

জানুয়ারিতে মৃত্যু ১০ জনের,

ফেব্রুয়ারিতে ৩ জনের,

মার্চে কোনো মৃত্যু হয়নি,

এপ্রিলে মৃত্যু ৭ জনের,

মেতে ৩ জনের,

জুনে ১৯ জনের,

জুলাইয়ে ৪১ জনের,

আগস্টে ৩৯ জনের,

সেপ্টেম্বরে ৭৬ জনের,

আর চলতি অক্টোবরে এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মশা নিধনে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।


Share: