জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা নিজের ও সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
আজ রোববার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে জানান, ‘গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত আছি, ইনশাআল্লাহ।’
মুফতি আমির হামজা আরও অনুরোধ করেন, ‘আমার অনুপস্থিতিতে কুষ্টিয়ায় যে ইনসাফ কায়েমের লড়াই শুরু করেছি, সেটা বজায় রাখুন এবং আমার তিন কন্যা সন্তানকে নজর রাখবেন।’