পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসহযোগী সংগঠনের নাজিরপুর ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় উপজেলার ধান্দী বাজারে এ অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমতিয়াজ রসুল পান্নু, পৌর বিএনপির সহ সভাপতি অলিউল মজিদ, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম শিকদার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমিজ উদ্দীন হাওলাদার, যুবদলের সাবেক সভাপতি রুবেল তালুকদার ও সাবেক সাধারণ সম্পাদক আব্বাস উদ্দীন।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আরও অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।