Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / বগুড়ায় জন্মদিনের অনুষ্ঠান থেকে ‘গরিবের ডাক্তার’ ডা. মিশু গ্রেপ্তার - Chief TV

বগুড়ায় জন্মদিনের অনুষ্ঠান থেকে ‘গরিবের ডাক্তার’ ডা. মিশু গ্রেপ্তার - Chief TV

2026-06-24  শুভজিৎ সরকার, বগুড়া প্রতিনিধিঃ  57 views
বগুড়ায় জন্মদিনের অনুষ্ঠান থেকে ‘গরিবের ডাক্তার’ ডা. মিশু গ্রেপ্তার - Chief TV

বগুড়ায় সর্বসাধারণের কাছে 'গরিবের ডাক্তার' হিসেবে পরিচিত এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশুকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৩ জুন ২০২৬, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলা সদরের 'মকটেল' নামক একটি চাইনিজ রেস্তোরাঁ থেকে শেরপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডা. মিশু ওই রাতে তার এক ঘনিষ্ঠ চিকিৎসকের জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে রেস্তোরাঁটিতে গিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয়।

এবিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডা. সামির হোসেন মিশুর বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইন এবং জুলাই গণঅভ্যুত্থানে হত্যাচেষ্টার মামলা রয়েছে। ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে অনেক সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ডা. সামির হোসেন মিশু বগুড়া মহানগরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা। তিনি বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

এলাকায় গরিব ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ দেওয়ার কারণে তিনি 'গরিবের ডাক্তার' হিসেবে ব্যাপক সমাদৃত।

করোনাকালীন সময়ে সম্মুখসারির যোদ্ধা হিসেবে নিজের জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। সামাজিক ও মানবিক সেবামূলক কাজের জন্য তিনি 'পুন্ড্র পদক' সহ একাধিক সম্মাননা পেয়েছেন। তার এই হঠাৎ গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় চিকিৎসক সমাজ এবং সাধারণ মানুষের মাঝে গভীর চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।


Share: