Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / বিজিবি ও জনগনের প্রতিরোধের মুখে রাতের আঁধারে লোক ফিরিয়ে নিলো বিএসএফ - Chief TV

বিজিবি ও জনগনের প্রতিরোধের মুখে রাতের আঁধারে লোক ফিরিয়ে নিলো বিএসএফ - Chief TV

2026-06-06  ডেস্ক রিপোর্ট  25 views
বিজিবি ও জনগনের প্রতিরোধের মুখে রাতের আঁধারে লোক ফিরিয়ে নিলো বিএসএফ - Chief TV
লালমনিরহাটের তিনটি পৃথক সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৩৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে জেলার হাতীবান্ধা, পাটগ্রাম ও আদিতমারী উপজেলার সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
 
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসএফ হাতীবান্ধার বড়খাতা সীমান্ত ফাঁড়ি এলাকা দিয়ে ১১ জন, পাটগ্রামের পৈশত্তাবাড়ী সীমান্ত ফাঁড়ি এলাকা দিয়ে ১০ জন এবং আদিতমারীর দুর্গাপুর-দীঘলতারী সীমান্ত এলাকা দিয়ে আরও ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায়।
 
খবর পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং সীমান্তজুড়ে জোরদার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে বিএসএফের এই প্রচেষ্টা নস্যাৎ করে দেন।
 
সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে না পেরে দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখা বা নিরপেক্ষ এলাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। লালমনিরহাট বিজিবি ব্যাটালিয়ন-১৫-এর গণমাধ্যম শাখা এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি ও টহল ব্যাপক হারে জোরদার করা হয়েছে এবং অনুপ্রবেশ বা পুশ-ইনের যেকোনো প্রচেষ্টা প্রতিরোধে বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
 
একই সাথে দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

Share: