Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা: দেশে তৈরি হচ্ছে সরকারি অ্যাম্বুলেন্স! - Chief TV

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা: দেশে তৈরি হচ্ছে সরকারি অ্যাম্বুলেন্স! - Chief TV

2026-06-06  ডেস্ক রিপোর্ট  27 views
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা: দেশে তৈরি হচ্ছে সরকারি অ্যাম্বুলেন্স! - Chief TV
স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধি এবং দেশীয় প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশেই অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
 
সভায় দেশীয় প্রযুক্তিনির্ভর অ্যাম্বুলেন্স উৎপাদনের বিভিন্ন দিক ও এর বাস্তবায়নের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, স্বাস্থ্য খাতে দেশীয় প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণে সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে এদিন পৃথক দুটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের পর একই দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি’ সংক্রান্ত অপর একটি বৈঠকেও সভাপতিত্ব করেন।
 
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির সভার সিদ্ধান্ত, অগ্রগতি ও বিস্তারিত তথ্য গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানাতে শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফ করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

Share: