Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / ব্রাহ্মণবাড়িয়া / কসবায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত - Chief TV

কসবায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত - Chief TV

2026-06-06  ডেস্ক রিপোর্ট  19 views
কসবায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত - Chief TV
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (২২) নামে এক যুবক নির্মমভাবে খুন হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন উপজেলার রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে।
 
এই ঘটনায় অভিযুক্ত সাব্বির হোসেন একই এলাকার আলমগীর হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার ও সাব্বির দীর্ঘদিনের পরিচিত এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তবে সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
 
নিহতের বাবার অভিযোগ, গত বৃহস্পতিবার এশার নামাজের সময় এক যুবককে মারধরের ঘটনার প্রতিবাদ করায় সাব্বিরের সঙ্গে আনোয়ারের তীব্র বাকবিতণ্ডা হয়। এরই জেরে শুক্রবার রাতে আনোয়ারকে একটি অটোরিকশা থেকে জোরপূর্বক নামিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।
 
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত সাব্বিরসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Share: