Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / খেলাধুলা / বিসিবি পরিচালকের পদ থেকে মীর শাকরুল আলম সীমান্তের পদত্যাগ - Chief TV

বিসিবি পরিচালকের পদ থেকে মীর শাকরুল আলম সীমান্তের পদত্যাগ - Chief TV

2026-06-08  ডেস্ক রিপোর্ট  29 views
বিসিবি পরিচালকের পদ থেকে মীর শাকরুল আলম সীমান্তের পদত্যাগ - Chief TV

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত। আজ সোমবার (৮ জুন) বিসিবি সভাপতি বরাবর তিনি তাঁর আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগপত্রে মীর শাকরুল আলম সীমান্ত উল্লেখ করেন, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে কাউন্সিলর হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছিলেন। তবে বর্তমান পারিবারিক পরিস্থিতির কারণে সৃষ্ট ব্যবসায়িক ব্যস্ততার দরুন তাঁর পক্ষে বোর্ডে সময় দেওয়া সম্ভব হচ্ছে না।

চিঠিতে পদত্যাগের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে তিনি জানান, "বর্তমানে আমার পিতা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় পারিবারিক সকল ব্যবসা আমার উপর ন্যস্ত থাকায় এরকম একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে যথাযথ ভূমিকা রাখা সম্ভব হবে না বিধায় ব্যবসায়িক ব্যস্ততার কারণে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।"

জাতীয় পর্যায়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিবি-র মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিজের শতভাগ দিতে পারবেন না বলেই তিনি এই স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। চিঠির শেষাংশে তিনি অনুগ্রহপূর্বক তাঁর পদত্যাগপত্রটি গ্রহণ করার জন্য বিসিবি সভাপতির প্রতি অনুরোধ জানান।

০৮ জুন ২০২৬ তারিখ সম্বলিত এই পদত্যাগপত্রটি ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিরপুরস্থ প্রধান কার্যালয় কর্তৃক আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে।


Share: