Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / চিত্রনায়িকা পূজা চেরির বাবা গ্রেপ্তার - Chief TV

চিত্রনায়িকা পূজা চেরির বাবা গ্রেপ্তার - Chief TV

2026-04-25  বিনোদন ডেস্ক  136 views
চিত্রনায়িকা পূজা চেরির বাবা গ্রেপ্তার - Chief TV

১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানাপুলিশ। গত শনিবার (১৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমান। একই দিন তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) গ্রেপ্তারের বিষয়টি চ্যানেল 24-কে নিশ্চিত করেছে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান। তিনি বলেন, প্রতারণার অভিযোগে একটি মামলা হয়েছে এবং আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করি। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মামলার বিষয়টি বর্তমানে তদন্তাধীন। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে পূজা চেরি বা তার পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এজাহার সূত্রে জানা যায়, সিনেমা প্রযোজনার ব্যবসার কথা বলে ভুক্তভোগী ও তার বন্ধু মিজানুর রহমানের কাছ থেকে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটার বাসায় এসে দেবু প্রসাদ রায় নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা ধার হিসেবে গ্রহণ করেন। পরে একই ব্যবসার কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরও ৫০ লাখ এবং ২০২৪ সালের ১৫ মে ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প সম্পাদনের মাধ্যমে নগদ ৬ কোটি টাকা গ্রহণ করেন।

এ ছাড়া বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের একাধিক নম্বরে মোট ১ কোটি ২০ লাখ টাকা পাঠানো হয়। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ বিকেল ৩টার দিকে অভিযুক্তের অনুরোধে আরও ১০ হাজার ২০০ টাকা বিকাশে পাঠান তিনি।


Share: