Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কুমিল্লা / চৌদ্দগ্রামে নিখোঁজের ১৮ ঘন্টা পর নদী থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার - Chief TV

চৌদ্দগ্রামে নিখোঁজের ১৮ ঘন্টা পর নদী থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার - Chief TV

2026-05-30  নাজমুল হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি  42 views

চৌদ্দগ্রামে নিখোঁজের ১৮ ঘন্টা পর নদী থেকে  কলেজছাত্রর  লাশ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে বন্ধুদের সাথে সাঁতার কেটে নদী পার হতে গিয়ে মোহাম্মদ শিহাব (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ নিখোঁজ হওয়ার ১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (৩০মে )সকালে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদি হাসান। শুক্রবার (২৯শে মে) দুপুর আনুমানিক দুই ঘটিকায় সময় চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার সংযোগস্থল ঝাকজুর-নারান্দিয়া ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিহাব পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহিরুল হক শিপনের ছেলে। সে চট্টগ্রাম বিএন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

নিখোঁজ সিহাবের মামা আসিফ আকবর বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে সিহাব তার অপর দুই বন্ধুকে নিয়ে নারান্দিয়া গ্রাম থেকে পার্শ্ববর্তী ঝাকজুর গ্রামে যায় তালের আঁটি খাওয়ার জন্য। জুমার নামাজের সময় হওয়ায় সেখান থেকে দ্রুত সাঁতার কেটে মসজিদে আসার জন্য নদীতে নামে তিন বন্ধু। এসময় অপর দুই বন্ধু সাঁতার কেটে নদী পার হলেও শিহাব নদীতে হারিয়ে যায়।

চৌদ্দগ্রাম ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, আমরা গতকাল শুক্রবার দুপুর আনুমানিক ১.২৫ ঘটিকায় কলেজ ছাত্র শিপনের নিখোঁজ হওয়ার খবর পাই। এসময় আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে  নিখোঁজ শিহাবকে উদ্ধারের চেষ্টা করি। তাৎক্ষণিক আমরা চাঁদপুর থেকে ডুবুরি টিমকেও খবর পাঠাই। মোহাম্মদ আলীর নেতৃত্বে চাঁদপুরের ডুবুরি টিম এসে বিকেল থেকে আনুমানিক এক ঘন্টা চেষ্টা করেও নিখোঁজ শিহাবকে উদ্ধার করতে পারেনি। পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় নিখোঁজ শিহাব উদ্ধার কার্যক্রম স্থগিত রাখি। আজ শনিবার ভোর ৫.৩০ সময় আবার উদ্ধার কার্যক্রম শুরু করি। একপর্যায়ে সকাল ৭.৩০ ঘটিকায় ডাকাতিয়া নদীর নারানদিয়া এলাকা থেকে ডুবন্ত অবস্থা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।


Share: