Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / ডি এ তায়েব ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক পদে অপু চৌধুরীর হ্যাটট্রিক - Chief TV

ডি এ তায়েব ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক পদে অপু চৌধুরীর হ্যাটট্রিক - Chief TV

2026-03-03  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  25 views
ডি এ তায়েব ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক পদে অপু চৌধুরীর হ্যাটট্রিক - Chief TV

“মিথ্যা নয়, সত্যই হোক আমাদের একতা”—এই মহৎ শ্লোগানকে হৃদয়ে ধারণ করে ২০২৬ সালের জন্য ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে দেশের অন্যতম পরিচিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘ডি এ তায়েব ফ্যান ক্লাব’। এই নবগঠিত কমিটিতে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে সংগঠনের নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব অপু চৌধুরীকে।

২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশব্যাপী সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে যে ইতিবাচক ভূমিকা রেখে আসছে, তারই ধারাবাহিকতায় নতুন এই কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। পুনর্নির্বাচিত হওয়ার পর এক আবেগঘন বিবৃতিতে অপু চৌধুরী সংগঠনের অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

ডি এ তায়েব ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক পদে অপু চৌধুরীর হ্যাটট্রিক - Chief TV 2

তিনি প্রথমেই শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের উপদেষ্টা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি, জনপ্রিয় চিত্রনায়ক ডি এ তায়েব মহোদয়ের প্রতি। অপু চৌধুরী বলেন, ডি এ তায়েব মহোদয়ের আস্থা, দিকনির্দেশনা ও অনুপ্রেরণাই এই সংগঠনের পথচলার প্রধান শক্তি। তিনি নিরলসভাবে সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা ও সমর্থন দিয়ে কর্মীদের সাহস জুগিয়ে চলেছেন। তাঁর স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এই দায়িত্ব প্রাপ্তি অত্যন্ত গর্ব ও সম্মানের বলে উল্লেখ করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক।

একইসঙ্গে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ডি এ তায়েব মহোদয়ের সহধর্মিণী মাহবুবা শাহরিন-এর প্রতি। যাঁর দূরদর্শিতা, নিষ্ঠা ও অক্লান্ত প্রচেষ্টায় এই সংগঠনের শুভ সূচনা হয়েছিল, তাঁর সঠিক দিকনির্দেশনা ও ত্যাগকে অনুপ্রেরণার উৎস হিসেবে অভিহিত করেন অপু চৌধুরী।

দায়িত্ব গ্রহণের পর অপু চৌধুরী তার দৃঢ় বিশ্বাসের কথা জানিয়ে বলেন, ক্লাবের সকল সদস্যের ঐক্য, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি আগামী দিনে আরও সুসংগঠিত এবং শক্তিশালী ভূমিকা পালন করবে। বিশেষ করে মানবিক সহায়তা কার্যক্রম, সমাজকল্যাণমূলক উদ্যোগ এবং ইতিবাচক সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করাই হবে নতুন কমিটির প্রধান অঙ্গীকার। পাশাপাশি সংগঠনের শৃঙ্খলা, স্বচ্ছতা ও পারস্পরিক সম্মান বজায় রেখে একটি আদর্শ ফ্যান ক্লাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে তারা বদ্ধপরিকর।

সবশেষে যারা তাঁর ওপর আস্থা রেখেছেন এবং ভালোবাসা দিয়ে পাশে আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আগামী দিনের পথচলায় সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।


Share:

Single Page