Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / দক্ষ জনশক্তি তৈরিতে টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সির অনন্য উদ্যোগ - Chief TV

দক্ষ জনশক্তি তৈরিতে টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সির অনন্য উদ্যোগ - Chief TV

2026-06-20  ডেস্ক রিপোর্ট  25 views
দক্ষ জনশক্তি তৈরিতে টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সির অনন্য উদ্যোগ - Chief TV

দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে এবং বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ গমনের পথ সুগম করতে কাজ করে যাচ্ছে টিএমএসএস নর্দান রিক্রুইটিং এজেন্সি (টিএনআরএ)। 

এরই ধারাবাহিকতায় রাজধানীর টেকনিক্যাল মোড়ে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (বিকেটিটিসি) হলরুমে একটি বিশেষ 'জব অ্যান্ড এডুকেশন ফেয়ার'-এর আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

জাপান ও কোরিয়ায় উচ্চশিক্ষা, মর্যাদাপূর্ণ চাকরি এবং স্থায়ী বসবাসের সুযোগ সম্পর্কে তরুণ-তরুণীদের বিস্তারিত তথ্য ও দিকনির্দেশনা প্রদান করাই ছিল এই মেলার মূল লক্ষ্য।

মেলায় এইচএসসি, ডিপ্লোমা ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থী এবং চাকরিপ্রত্যাশীদের বিপুল সমাগম ঘটে, যেখানে অংশগ্রহণকারীদের জাপান ও কোরিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, স্কলারশিপ, শিক্ষাজীবন, কর্মসংস্থান এবং ভিসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। সেই সঙ্গে আগ্রহী যোগ্য শিক্ষার্থীদের জন্য তাৎক্ষণিক স্পট অ্যাডমিশন ও ভিসা সহায়তার সুবিধাও রাখা হয়।

বর্তমানে প্রতিষ্ঠানটি ঢাকা, রংপুর, বগুড়া ও মাদারীপুর- এই চারটি জেলায় জাপানিজ ও কোরিয়ান ভাষা শিক্ষার কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে।

টিএমএসএসের আইসিটি অ্যান্ড ইনভায়রনমেন্ট সেক্টরের পরিচালক ড. নিগার সুলতানা বলেন, 'দেশের বিশাল জনগোষ্ঠীকে জনশক্তিতে পরিণত করার লক্ষ্যে জাপানিজ ও কোরিয়ান ভাষা ও সংস্কৃতি শিক্ষা প্রদানসহ বৈধ উপায়ে ও নিরাপদে জাপান ও কোরিয়ায় উচ্চশিক্ষা, চাকরি এমনকি স্থায়ী বসবাসের সুযোগ করে দিচ্ছে।'

তিনি বলেন, ‘দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে মেলায় আগতদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়। জাপান ও কোরিয়ায় পড়াশোনা কিংবা চাকরির মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে ক্যারিয়ার গড়ে তুলতে আগ্রহীদের মধ্যে এ মেলা ব্যাপক সাড়া ফেলে।’

টিএমএসএস এর নির্বাহী পরার্মশক ড. মোহাম্মেদ খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব শহিদুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি ও জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বর্তমানে লেবার উইংয়ের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মো. জয়নাল আবেদীন বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাপানি প্রতিষ্ঠান মিরাইয়ের এডুকেশন কলসালটেন্ট নোরবনী নোরিকেল ও টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ।

প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, দেশের মানুষকে দক্ষ জনশক্তিতে পরিণত করার লক্ষ্যে তারা জাপানিজ ও কোরিয়ান ভাষা এবং সংস্কৃতির ওপর বিশেষ প্রশিক্ষণ দিচ্ছেন, যা তরুণদের আন্তর্জাতিক বাজারে ক্যারিয়ার গড়তে সহায়তা করবে।

মেলায় বক্তারা উল্লেখ করেন যে জাপানের 'স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার প্রোগ্রামের' আওতায় কেয়ারগিভিং, ড্রাইভিং এবং সিভিল কনস্ট্রাকশন খাতে বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

এ ধরনের মেলা ও টিএমএসএস নর্দান রিক্রুইটিং এজেন্সির সময়োপযোগী পদক্ষেপসমূহ দেশের যুবসমাজকে বৈশ্বিক শ্রমবাজারের সঙ্গে সম্পৃক্ত করতে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


Share: