Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / ধর্ম / এবার বিশ্বের কোন দেশে কত ঘণ্টা রোজা - Chief TV

এবার বিশ্বের কোন দেশে কত ঘণ্টা রোজা - Chief TV

2026-02-21  ডেস্ক রিপোর্ট  84 views
এবার বিশ্বের কোন দেশে কত ঘণ্টা রোজা - Chief TV

ভৌগোলিক অবস্থান বিবেচনায় সব দেশে রোজার সময় এক রকম হয় না। এমনকি ঋতু পরিবর্তনের ফলে গত কয়েক বছরের তুলনায় এবারের রোজা বেশ আরামদায়ক ও স্বস্তিদায়ক হতে যাচ্ছে।

বিষুবরেখার কাছের দেশগুলোতে অল্প সময় রোজা রাখতে হয়। অপর দিকে উত্তর ও দক্ষিণ অক্ষাংশে ঋতুর ওপর নির্ভর করে রমজানের সময় ১৭ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত অতিক্রম করতে পারে। সৌদি আরব, কাতারের মতো দেশগুলোতে এবার প্রতিদিন প্রায় ১৪ ঘণ্টা রোজা পালন করা হবে। গ্রিনল্যান্ড, আলাস্কার মতো যেসব দেশে সূর্য কখনো অস্ত যায় না, সেসব দেশের মুসলমানদের মক্কা ও সৌদি আরবের সময় অনুসরণ করে রোজা রাখার পরামর্শ দেন ইসলামিক স্কলাররা।

বিশ্বের বিভিন্ন শহরের রোজার সময়সূচিঃ- 

বাংলাদেশের ঢাকা শহরে প্রথম রোজায় সেহরির শেষ সময় ছিলো ভোর ৫টা ১৩ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৫টা ৫৬ মিনিট ছিলো। অর্থাৎ প্রথম দিনে মোট ১২ ঘণ্টা ৪৩ মিনিট রোজা রাখতে হয়েছে। রমজানের শেষ দিনে সেহরির শেষ সময় হবে ৪টা ৪৭ মিনিট, ইফতার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। সে হিসাবে শেষ দিনে রোজা হবে ১৩ ঘণ্টা ২৩ মিনিট।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রথম রমজানে সেহরির শেষ সময় ছিলো ভোর ৫টা ৩৭ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। প্রথম দিনে রোজার ব্যাপ্তি ১২ ঘণ্টা ৩৮ মিনিট। শেষ দিনে সেহরির শেষ সময় হবে ভোর ৫টা ৭ মিনিট, ইফতার সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে। অর্থাৎ ১৩ ঘণ্টা ২৬ মিনিট।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রথম রমজানে সেহরির শেষ সময় ছিলো ভোর ৫টা ২৬ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে। প্রথম দিনে রোজা ১২ ঘণ্টা ২৯ মিনিট। শেষ দিনে সেহরির শেষ সময় হবে ভোর ৪টা ৫০ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে। রোজা হবে ১৩ ঘণ্টা ২৯ মিনিট।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রথম রমজানে সেহরির শেষ সময় ছিলো ভোর ৬টা ১৭ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে। প্রথম দিনে রোজা ১৩ ঘণ্টা ১১ মিনিট। শেষ দিনে রোজা হবে ১৩ ঘণ্টা ১৫ মিনিট।

শ্রীলঙ্কার কলম্বোতে প্রথম দিনে রোজা ছিলো ১৩ ঘণ্টা ৬ মিনিট এবং শেষ দিনে হবে ১৩ ঘণ্টা ১৬ মিনিট।

থাইল্যান্ডের ব্যাংককে প্রথম দিনে ১২ ঘণ্টা ৫৬ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ১৭ মিনিট।

সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথম দিনে ১২ ঘণ্টা ৪৪ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ২৪ মিনিট।

কাতারের দোহায় প্রথম দিনে ১২ ঘণ্টা ৪৩ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ২৪ মিনিট।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রথম দিনে ১২ ঘণ্টা ৪৩ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ২৪ মিনিট।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রথম দিনে ১২ ঘণ্টা ১৫ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ১৪ মিনিট।

সুইজারল্যান্ডের জুরিখ শহরে প্রথম দিনে ১২ ঘণ্টা ১১ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ৫০ মিনিট।

ইতালির রোমে প্রথম দিনে ছিলো ১২ ঘণ্টা ১৯ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ৪০ মিনিট রোজা পালন করতে হবে।

উল্লেখ্য, দেশের ভেতরেও অঞ্চলভেদে রোজার সময়ের তারতম্য হয়। রাশিয়া বা চীনের মতো বড় দেশগুলোর এক প্রান্তের সময়ের ব্যবধান অন্য প্রান্তের তুলনায় অনেক কমবেশি হতে পারে। বাংলাদেশেও জেলায় জেলায় সময়ের সামান্য পার্থক্য দেখা যায়।


Share: