Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / ঈদের তৃতীয় দিনে মেঘাই ঘাটে জনতার ঢল, উৎসবমুখর পরিবেশে মুখরিত পর্যটন কেন্দ্র

ঈদের তৃতীয় দিনে মেঘাই ঘাটে জনতার ঢল, উৎসবমুখর পরিবেশে মুখরিত পর্যটন কেন্দ্র

2026-05-31  এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  129 views

ঈদের তৃতীয় দিনে মেঘাই ঘাটে জনতার ঢল, উৎসবমুখর পরিবেশে মুখরিত পর্যটন কেন্দ্র

ঈদুল আজহার তৃতীয় দিনে মেঘাই ঘাটে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার দর্শনার্থী পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন এই জনপ্রিয় বিনোদনকেন্দ্রে। দূর-দূরান্ত থেকে আসা মানুষের পদচারণায় পুরো এলাকা হয়ে উঠেছে প্রাণবন্ত ও উৎসবমুখর।

শিশু, কিশোর, তরুণ থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে মেঘাই ঘাটে সৃষ্টি হয়েছে আনন্দঘন পরিবেশ। দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা থাকায় ঈদের আনন্দ উপভোগ করতে ভিড় করছেন সবাই। ঈদের ছুটিকে কেন্দ্র করে ঘাটের সৌন্দর্য ও আকর্ষণ যেন আরও বেড়ে গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের ছুটির কারণে আগামী ৩ থেকে ৫  দিনও এমন ভিড় অব্যাহত থাকতে পারে। এতে স্থানীয় ব্যবসায়ীরাও বেশ খুশি। বিশেষ করে খাবার ও বিভিন্ন পণ্যের দোকানগুলোতে ক্রেতাদের ব্যাপক সমাগম দেখা গেছে। বিক্রিও হচ্ছে সন্তোষজনকভাবে।

ঈদ উপলক্ষে ঘাট এলাকার দোকানগুলো নতুন সাজে সেজেছে। রঙিন আলোকসজ্জা ও আকর্ষণীয় সাজসজ্জায় দোকানগুলো যেন বিয়ের সাজে সেজে উঠেছে। সব মিলিয়ে ঈদের আনন্দে মেঘাই ঘাট এখন পরিণত হয়েছে এক মিলনমেলায়, যেখানে প্রতিদিনই ভিড় করছেন হাজার হাজার মানুষ।


Share: