Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / ইমাম রেজার মাজারের লাল পতাকা খামেনির কফিন - Chief TV

ইমাম রেজার মাজারের লাল পতাকা খামেনির কফিন - Chief TV

2026-07-03  ডেস্ক রিপোর্ট  30 views
ইমাম রেজার মাজারের লাল পতাকা খামেনির কফিন - Chief TV
‎ইরানের মাশহাদ শহরের ইমাম রেজার মাজারে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহের ওপর একটি লাল পতাকা রাখা হয়েছে। শোক ও বিদায়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে এই প্রতীকী পদক্ষেপ নেওয়া হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আগামী ৯ জুলাই তাকে ওই পবিত্র মাজারেই সমাহিত করা হবে। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় তিনি নিহত হওয়ার পর এই তারিখ নির্ধারণ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও ইসলামিক রাজনীতির সহযোগী অধ্যাপক নাদের হাশেমি বলেন, শিয়া ইসলামে লাল পতাকা গভীর প্রতীকী অর্থ বহন করে।
 
এটি সাধারণত কারবালার যুদ্ধে শহীদ হুসাইন ইবনে আলীর আত্মত্যাগের স্মারক হিসেবে ব্যবহৃত হয়। তিনি নবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ছিলেন এবং সপ্তম শতকে কারবালার যুদ্ধে নিহত হন।

তিনি আরও বলেন, এই প্রতীকটি শিয়া মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় চিহ্ন। ইসলামিক প্রজাতন্ত্র এই প্রতীক ব্যবহার করে খামেনির মৃত্যুকে ঐতিহাসিক সেই ঘটনার সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে।

 

Share: