Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / জামায়াত প্রার্থী মুফতি আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা - Chief TV

জামায়াত প্রার্থী মুফতি আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা - Chief TV

2026-02-10  সৈয়দ আবু ইউসুফ, বিশেষ প্রতিনিধি  126 views
জামায়াত প্রার্থী মুফতি আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা - Chief TV

আচরণবিধি ভঙ্গের দুটি অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে ১০ টাকা জরিমানা, অনাদায়ে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডের দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। সমবার দিবাগত রাতে জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম এ জরিমানা করেন।

নির্বাচনী বিচারিক আদালত সূত্রে জানা গেছে, আমির হামজার নির্বাচনি এলাকায় টানানো ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা না থাকায় তার বিরুদ্ধে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে অভিযোগ জমা পড়ে। এটি নির্বাচনি আচরণ বিধিমালা ২০২৫-এর ৭(ঝ) লঙ্ঘিত হয়েছে।

এছাড়া তার ব্যানারে নির্ধারিত আকারের চেয়ে বড় মাপের ছবি ব্যবহারের আরও একটি অভিযোগ জমা পড়ে। যা আচরণ বিধিমালার ২৫ এর ৭(ছ) এর লঙ্ঘন। এর প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে নির্বাচনী বিচারিক আদালতের বিচারক আরিফুল ইসলাম আমির হামজার ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।


Share: