Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / রাশিয়ায় গিয়ে নিখোঁজ জামালপুরের যুবক, ড্রোন হামলায় নিহত - Chief TV

রাশিয়ায় গিয়ে নিখোঁজ জামালপুরের যুবক, ড্রোন হামলায় নিহত - Chief TV

2026-06-15  ডেস্ক রিপোর্ট  41 views
রাশিয়ায় গিয়ে নিখোঁজ জামালপুরের যুবক, ড্রোন হামলায় নিহত - Chief TV

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবক রাশিয়ায় যাওয়ার পর টানা ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তাকে ঘিরে ড্রোন হামলায় তার নিহত হওয়ার খবর এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের নাম আরিফ হোসেন (২৭)। তিনি মাদারগঞ্জ উপজেলার রায়েরছড়া গ্রামের তারা মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৭ মে স্থানীয় এক দালালের মাধ্যমে রাশিয়ায় যান আরিফ। সেখানে তাকে ইলেকট্রিশিয়ানের কাজ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে রাশিয়ায় পৌঁছানোর পর তিনি পরিবারের সদস্যদের জানান, প্রতারণার মাধ্যমে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে।

স্বজনদের অভিযোগ, দালাল চক্র অর্থের বিনিময়ে তাকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। গত ২৯ মে পরিবারের সঙ্গে আরিফের সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তার কোনো খোঁজ মিলছে না।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও বার্তা ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় ড্রোন হামলায় আরিফ নিহত হয়েছেন। তবে এ তথ্যের সত্যতা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

আরিফের বাবা তারা মিয়া বলেন, ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে স্থানীয় দালাল আমিনুর ইসলাম সুজার মাধ্যমে প্রায় ১৬ লাখ টাকা খরচ করে ছেলেকে রাশিয়ায় পাঠানো হয়েছিল। এখন তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এদিকে একই উপজেলার আরেক যুবক মাফুলও একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন বলে জানা গেছে। গত ৭ মে চাঁদপুরের এক দালালের মাধ্যমে রাশিয়ায় গিয়ে রাজমিস্ত্রীর কাজ পাওয়ার কথা থাকলেও পরে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় বলে পরিবারের কাছে অভিযোগ করেছিলেন তিনি। তিনিও বর্তমানে নিখোঁজ রয়েছেন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জেনেছেন। তিনি জানান, দূতাবাস বা বৈধ প্রক্রিয়া অনুসরণ না করে দালাল চক্রের মাধ্যমে বিদেশে যাওয়া ঝুঁকিপূর্ণ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে এবং ভুক্তভোগী পরিবার লিখিত আবেদন করলে প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ দেওয়া হবে।


Share: