Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / সরকারি হিসাব কমিটির সভাপতি হলেন ডা. তাহের - Chief TV

সরকারি হিসাব কমিটির সভাপতি হলেন ডা. তাহের - Chief TV

2026-07-09  নাজমুল হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি  33 views
সরকারি হিসাব কমিটির সভাপতি হলেন ডা. তাহের - Chief TV
জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১(চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে সভাপতি করে জাতীয় সংসদের সরকারি হিসাব কমিটি গঠন করা হয়েছে। চলতি সংসদে এই প্রথম কোনো সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব বিরোধী দলের একজন সদস্যকে দেওয়া হলো।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ নেতার পক্ষে সরকারি হিসাব কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম। পরে কণ্ঠভোটের মাধ্যমে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

প্রস্তাব উপস্থাপনের সময় চিফ হুইপ জানান, সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুসরণ করেই এই গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়েছে।

সরকারি হিসাব কমিটির সদস্যরা হলেন- মোহাম্মদ আমান উল্লাহ আমান (ঢাকা-২), এ বি এম আশরাফউদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪), এ কে এম ফজলুল হক মিলন (গাজীপুর-৫), মোহাম্মদ হাফিজ ইব্রাহিম (ভোলা-২), এ এম মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মোহাম্মদ জালালউদ্দিন চাঁদপুর-২।
 
ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান (ময়মনসিংহ-৭), এস কে আজিজুল বারি হেলাল (খুলনা-৪), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মোহাম্মদ ফজলে হুদা (নওগাঁ-৩), মোহাম্মদ জাকির হোসেন (ময়মনসিংহ-৫), সৈয়দ জয়নুল আবেদিন (ঢাকা-৪), মোহাম্মদ রুহুল আমিন (চুয়াডাঙ্গা-২) এবং মোহাম্মদ আনারুল ইসলাম (কুড়িগ্রাম-১)।

কার্যপ্রণালী বিধি অনুযায়ী, সরকারি হিসাব কমিটির দায়িত্ব হলো সরকারের বিভিন্ন হিসাব-নিকাশ পর্যালোচনা করা এবং সরকারি ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তদারকি কার্যক্রম পরিচালনা করা।

Share: