Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / লক্ষ্মীপুর / ফরম পূরণ করে জামায়াতে যোগ দিলেন আ.লীগ নেতা - Chief TV

ফরম পূরণ করে জামায়াতে যোগ দিলেন আ.লীগ নেতা - Chief TV

2026-07-09  ডেস্ক রিপোর্ট  23 views
ফরম পূরণ করে জামায়াতে যোগ দিলেন আ.লীগ নেতা - Chief TV
লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগের এক নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তবে এই রাজনৈতিক কার্যক্রমটি কোনো রাজনৈতিক কার্যালয়ে না হয়ে অনুষ্ঠিত হয়েছে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অফিসকক্ষে।
 
বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার অফিসকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আক্তার হোসেন মিলন নামে ওই নেতা জামায়াতে যোগদান করেন।

আক্তার হোসেন মিলন হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তিনবার নির্বাচন করেও পরাজিত হন।
 
যোগদানের সময় জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহর উপস্থিতিতে তিনি সদস্যপদের ফরম পূরণ করেন এবং জামায়াত নেতারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
 
অনুষ্ঠানে মাদরাসার বর্তমান অধ্যক্ষ দেলোয়ার হোসেনসহ কয়েকজন শিক্ষক ও স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
 
এ বিষয়ে কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অফিসকক্ষ রাজনৈতিক কার্যক্রমের স্থান নয়। বিষয়টি অনভিপ্রেত উল্লেখ করে তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

যোগদানের বিষয়ে আক্তার হোসেন মিলন দাবি করেন, বয়সে এখন থিতু হয়েছেন, তাই বাকি জীবন জামায়াতের আদর্শে কাটাতে চান।
 
তার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বলেও তিনি জানান। তবে এ বিষয়ে বক্তব্য জানার জন্য মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

Share: