Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / খাগড়াছড়ি / পাহাড়ি ঢলে ছড়ার গর্ভে বিলীন নালকাটা-শুকনাছড়ি সড়ক - Chief TV

পাহাড়ি ঢলে ছড়ার গর্ভে বিলীন নালকাটা-শুকনাছড়ি সড়ক - Chief TV

2026-07-09  মনিরুল ইসলাম মাহিম খাগড়াছড়ি প্রতিনিধি:  83 views
পাহাড়ি ঢলে ছড়ার গর্ভে বিলীন নালকাটা-শুকনাছড়ি সড়ক - Chief TV
টানা বর্ষণে ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার নালকাটা-শুকনাছড়ি সড়কের একটি বড় অংশ শুকনাছড়ি ছড়ার গর্ভে বিলীন হয়ে গেছে। এতে উপজেলার লতিবান ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, সড়কটি শত শত শিক্ষার্থী, হাজারো সাধারণ মানুষ এবং মৌসুমি সবজি চাষিদের একমাত্র যাতায়াতের পথ। সড়কটি ধসে যাওয়ায় এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।
 
জরুরি চিকিৎসাসেবা গ্রহণ, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে, নিত্যপ্রয়োজনীয় কাজে মানুষকে এখন বাড়ির আঙিনা ও দুর্গম জঙ্গলপথ ব্যবহার করে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়রা দ্রুত সড়কটি পুন:নির্মানের উদ্যোগ নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। একই সঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর সংশ্লিষ্ট কর্মকর্তারাও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন, “প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে শুকনাছড়ি সড়কটি সম্পূর্ণ ভেঙে গেছে। খবর পাওয়ার পর আমরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলজিইডির কর্মকর্তারাও পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।
 
সড়কটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এই মুহূর্তে মেরামত কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। কারণ এখনো ছড়ায় তীব্র স্রোত প্রবাহিত হচ্ছে। বিকল্প কোনো যোগাযোগ ব্যবস্থাও গড়ে তোলা যাচ্ছে না।
 
বিষয়টি জেলা এলজিইডি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ছবি ও ভিডিওসহ বিস্তারিত প্রতিবেদন পাঠানো হয়েছে, যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সড়কটি পুনঃসংস্কার করা যায়।


 


Share: