Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / কাজিপুরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার - Chief TV

কাজিপুরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার - Chief TV

2026-05-01  এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  45 views
কাজিপুরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার - Chief TV

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চল থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইসুরিবেড় গ্রামের মগবাজারে এ অভিযান চালানো হয়।

আটক মাহবুবুর রহমান দিপু (২৮) উত্তর রেহাইশুড়িবেড় গ্রামের বাসিন্দা ও নাটুয়ারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হকের ছেলে। তার মা সুলতানা হক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

কাজিপুর থানার অফিসার ইন চার্জ  শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, আটক মাহবুবুর রহমান দিপু রেহাইশুড়িবেড় গ্রামের মগবাজারের একটি ওয়ার্কসপের লেদ মেশিনে দেশীয় অস্ত্র পাইপগান তৈরী করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে নাটুয়ারপাড়া ফাঁড়ির পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল এবং পাইপগান তৈরীর বিভিন্ন সরংঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাহবুবুর রহমান দিপুকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


Share: