Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / কাজিপুরে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা- chief tv

কাজিপুরে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা- chief tv

2026-07-15  এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  32 views
কাজিপুরে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা- chief tv
মঙ্গলবার (১৪ জুলাই ) দুপুরে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার। নাটুয়ারপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার আবু সাঈদ, মাসুদ রানা, ক্লাস্টার অফিসার দিলরুবা খাতুন ,সহকারি অধ্যাপক ও বিশিষ্ট লেখক আবদুল জলিল, নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যক্ষ মোদাচ্ছির রহমান, প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, রেজাউল করিম, প্রকৌশলী
 
ফরিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমূখ।
পরে উপস্থিত প্রধান অতিথি, অন্যান্য অতিথিগণ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক মোনারুল ইসলামকে ক্রেস্ট, ফুলের তোড়া, উত্তরীয় ও উপহার সামগ্রি প্রদান করা হয়। এসময় প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বিদায়ী প্রধান শিক্ষককে জাতীয় পতাকা প্রদান করেন এবং সালাম জানান।
উল্লেখ্য প্রধান শিক্ষক মোনারুল ইসলাম কাজিপুর উপজেলার কয়েকবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং তার বিদ্যালয়টি কয়েকবার শ্রেষ্ঠ বিদ্যালয় মনোনীত হয়েছিলো।

Share: