বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা আবারও আলোচনার কেন্দ্রে। সম্প্রতি মুম্বাইয়ের এক জমকালো অনুষ্ঠানে স্বামী জহির ইকবাল-এর সঙ্গে উপস্থিত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা— কি, তবে সত্যিই মা হতে চলেছেন সোনাক্ষী?
গত ১৪ অক্টোবর ওই অনুষ্ঠানে তাকে দেখা যায় সাদা-লাল মিশ্রিত ঢিলেঢালা অনারকলি পোশাকে। মাথার সিঁথিতে সিঁদুর, মুখে শান্ত হাসি— সব মিলিয়ে মাতৃত্বের আভাস দেখছেন নেটিজেনরা। অনেকে দাবি করছেন, ঢিলেঢালা পোশাকটি বেছে নেওয়ার কারণ নাকি স্ফীত পেট ঢেকে রাখা। এমনকি, ওড়না দিয়ে পেট আড়াল করার চেষ্টাও চোখে পড়েছে বলে মন্তব্য করছেন কেউ কেউ।

ছবি: সংগৃহীত
সোনাক্ষী ও জহিরের বিয়ে হয় ২০২৪ সালের ২৩ জুন। বিয়ের কিছুদিন পরেই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর রটেছিল, যা অভিনেত্রী নিজেই উড়িয়ে দিয়েছিলেন— “আমি গর্ভবতী নই, শুধু কিছুটা মোটা হয়েছি,” এমনটাই বলেছিলেন তিনি। তবুও, সময়ের সঙ্গে সেই গুঞ্জন বারবার ফিরে এসেছে।
এবার অনেক ভক্তই বিশ্বাস করছেন, এই খবর হয়তো সত্যি। নেটিজেনদের ভাষায়— “সোনাক্ষীর চোখেমুখের উজ্জ্বলতা বলে দিচ্ছে সব।” কেউ আবার লিখেছেন, “তাদের আচরণেই স্পষ্ট— নতুন অতিথি আসছে তাদের ঘরে।”
যদিও এখন পর্যন্ত সোনাক্ষী বা জহির কেউই এই প্রসঙ্গে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে, এই খবরেই ইতিমধ্যে সরগরম পুরো বলিউডপাড়া ও অনুরাগীদের মধ্যে চলছে তুমুল আলোচনা।