Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / সাতক্ষীরা / মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা - Chief TV

মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা - Chief TV

2026-07-01  এস এম তাজুল হাসান সাদ, সাতক্ষীরা প্রতিনিধি  47 views
মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা - Chief TV
সাতক্ষীরার কালিগঞ্জে মাছের ঘের থেকে সঞ্জিব সরকার নামে ৩৪ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত সঞ্জিব সরকার উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে।

বুধবার, ১ জুলাই ভোর ৪টার দিকে উপজেলার কুশলিয়া ইউনিয়নের তুলাকঠি এলাকার একটি মাছের ঘেরের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বাবা গোপাল চন্দ্র সরকার জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি ও তার ছেলে নিজ নিজ মাছের ঘেরে যান। তবে রাতে সঞ্জিব বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভোরে তার ঘেরের বাসার সামনে সঞ্জিবকে মৃত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবারের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, জমিজমা নিয়ে শরিকদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে সঞ্জিবকে একাধিকবার মারধর ও হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এদিকে, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Share: