Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / মিম শেয়ার দিয়ে বিপাকে প্রকাশ রাজ - Chief TV

মিম শেয়ার দিয়ে বিপাকে প্রকাশ রাজ - Chief TV

2026-04-26  ডেস্ক রিপোর্ট  125 views
মিম শেয়ার দিয়ে বিপাকে প্রকাশ রাজ - Chief TV

আম আদমি পার্টি (আপ) ছেড়ে গত শুক্রবার ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেওয়ার ঘোষণা দিয়ে রাঘব চাড্ডা রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছেন। তার এই দলবদল নিয়ে যখন দেশজুড়ে আলোচনা চলছে, ঠিক তখনই দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। নিজের স্পষ্টভাষী স্বভাবের জন্য পরিচিত এই অভিনেতা রাঘব চাড্ডার দলবদলকে কটাক্ষ করে একটি বিতর্কিত মিম শেয়ার করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন।

প্রকাশ রাজের শেয়ার করা সেই মিমে লেখা ছিল, ‘আমি পুলিশ বাহিনী ছাড়ছি কারণ তারা অপরাধের বিরুদ্ধে লড়াই করার মূল নীতি থেকে সরে গিয়েছে; আর এই কারণেই আমি এখন দাউদ ইব্রাহিমকে আমন্ত্রণ করতে চলেছি।’ ক্যাপশনে তিনি কেবল লিখেছেন, ‘শুধু জিজ্ঞাসা করছি’। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং এর কুরুচিপূর্ণ ভাষার জন্য নেটিজেনরা তাকে কঠোরভাবে সমালোচনা করেন। অনেকেই একে একজন প্যান ইন্ডিয়া তারকার পক্ষ থেকে রাজনৈতিক হতাশার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছেন।

অন্যদিকে, জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিও রাঘব চাড্ডার এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একটি ভিডিও বার্তায় রাজনীতিকে ‘সবচেয়ে বড় প্রতারক’ আখ্যা দিয়ে তিনি দাবি করেন, ইডি ও সিবিআইয়ের তদন্তের ভয় থেকেই বাঁচতেই রাঘব চাড্ডা আপ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। সব মিলিয়ে রাঘবের এই দলবদল এবং প্রকাশ রাজের মন্তব্য বর্তমান ভারতীয় রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে দিয়েছে।


Share: