Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / মৌসুমি লাইফস্টাইল মার্টের নতুন আউটলেট উদ্বোধন করলেন নুসরাত ফারিয়া - Chief TV

মৌসুমি লাইফস্টাইল মার্টের নতুন আউটলেট উদ্বোধন করলেন নুসরাত ফারিয়া - Chief TV

2026-03-02  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  32 views
মৌসুমি লাইফস্টাইল মার্টের নতুন আউটলেট উদ্বোধন করলেন নুসরাত ফারিয়া - Chief TV

৫৪ বছরের ঐতিহ্যবাহী লাইফস্টাইল ব্র্যান্ড মৌসুমি লাইফস্টাইল মার্ট তাদের নতুন আউটলেট উদ্বোধন করেছে রাজধানীর অন্যতম জনপ্রিয় শপিং গন্তব্য যমুনা ফিউচার পার্ক–এর ফাস্ট ফ্লোরে। ১৯৭২ সাল থেকে ক্রেতাদের আস্থা ও মানসম্মত সেবা প্রদানের ধারাবাহিকতায় ব্র্যান্ডটি নতুন করে তাদের কার্যক্রম সম্প্রসারণ করল।

রবিবার (১ মার্চ) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নতুন স্টোরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবং মৌসুমি লাইফস্টাইল মার্টের চেয়ারম্যান ফারুক আহমেদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসান আহমেদ অর্ক। অনুষ্ঠানে কোম্পানির প্রধান কর্মকর্তা এনএইচ ফাহিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নুসরাত ফারিয়া বলেন, ‘মৌসুমী লাইফস্টাইল মার্ট দীর্ঘদিন ধরেই আস্থা ও গুণগত মানের সাথে কাজ করে যাচ্ছে। এত সুন্দর ও পরিপাটি একটি নতুন আউটলেটের উদ্বোধনে থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। আশা করি, ক্রেতারা এখানে এসে দারুণ একটি শপিং অভিজ্ঞতা উপভোগ করবেন।

মৌসুমি লাইফস্টাইল মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ওসান আহমেদ অর্ক বলেন, ‘১৯৭২ সাল থেকে আমরা গ্রাহকদের বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। যমুনা ফিউচার পার্কে আমাদের এই নতুন আউটলেট চালুর মাধ্যমে আমরা আরও বড় পরিসরে সেবা দেওয়ার সুযোগ পাচ্ছি। আধুনিক পরিবেশ, মানসম্পন্ন পণ্য এবং গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে আমরা সবার আস্থা ধরে রাখতে চাই।’

নতুন এই আউটলেটের মাধ্যমে ব্র্যান্ডটি তাদের বাজার উপস্থিতি আরও সম্প্রসারণ এবং ক্রেতাদের উন্নত শপিং অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়েছে।


Share:

Single Page