Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / নারীদের সুরক্ষায় ‘পিংক বাস’, চালক ও কর্মীও নারী - Chief TV

নারীদের সুরক্ষায় ‘পিংক বাস’, চালক ও কর্মীও নারী - Chief TV

2026-06-11  ডেস্ক রিপোর্ট  23 views
নারীদের সুরক্ষায় ‘পিংক বাস’, চালক ও কর্মীও নারী - Chief TV
‎কর্মক্ষেত্রে নারীদের নিরাপদ যাতায়াত ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ নারী পরিচালিত বিশেষ ‘পিংক বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে সরকার। আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এই যুগান্তকারী ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
 
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রীর এই বিশেষ ঘোষণার পরপরই সংসদে উপস্থিত নারী সংসদ সদস্যরা টেবিল চাপড়ে ও হাততালি দিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত ও অভিবাদন জানান।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেন, কর্মক্ষেত্রে নারী শ্রমিক, চাকুরিজীবী ও সাধারণ নারীদের প্রতি যেকোনো প্রকার সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি কঠোরভাবে কার্যকর করা হবে।
 
নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং তাদের কর্মপরিবেশকে আরও সহজ করতে সরকার নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা ক্রমান্বয়ে আরও সম্প্রসারিত করছে। এরই ধারাবাহিকতায় দেশের গণপরিবহনে নারীদের নিরাপদে যাতায়াতের জন্য সম্পূর্ণ নারী-পরিচালিত ও নারীদের নিজস্ব ব্যবস্থাপনায় এই ‘পিংক বাস সার্ভিস’ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা নারী ক্ষমতায়ন ও নিরাপত্তায় একটি নতুন মাইলফলক হিসেবে কাজ করবে।

Share: