লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের বাংলাবাড়ি এলাকায় ধরলা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজ (১২ জুলাই) লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ধরলা নদীর ওই অংশ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল।
অভিযান সূত্রে জানা যায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ধরলা নদীর ওই অংশ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল।
এতে নদীর গতিপথ পরিবর্তন এবং নদী তীরবর্তী এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়।
মোবাইল কোর্টের উপস্থিতির খবর পেয়ে অপরাধীরা আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে বালু উত্তোলনে ব্যবহৃত অবৈধ ড্রেজার মেশিন এবং বিপুল পরিমাণ পাইপ জব্দ করে তা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম জানান, পরিবেশ বিপর্যয় রোধ এবং সরকারি সম্পত্তি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই কঠোর অবস্থান বজায় থাকবে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম জানান, পরিবেশ বিপর্যয় রোধ এবং সরকারি সম্পত্তি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই কঠোর অবস্থান বজায় থাকবে।
পলাতক অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।