Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / লালমনিরহাট / পৃথক অভিযানে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার - Chief TV

পৃথক অভিযানে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার - Chief TV

2026-07-09  ইসমাইল হোসেন নিজাম, লালমনিরহাট প্রতিনিধি  32 views
পৃথক অভিযানে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার - Chief TV

লালমনিরহাটের পাটগ্রামে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পাটগ্রাম থানা-পুলিশ। গতকাল সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় পাটগ্রাম থানা-পুলিশের একটি চৌকস দল উপজেলার রহমানপুর মেছিরপাড় এলাকায় প্রথম অভিযানটি চালায়। এ সময় ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— রহমানপুর মেছিরপাড় এলাকার রশিদুল ইসলামের ছেলে শামীম (২৫), হাসিনুর রহমানের ছেলে রাশেদুজ্জামান বাবু (২৪) এবং মৃত আজিজার রহমানের ছেলে হাসিনুর রহমান (৪৬)।

​এদিকে, পৃথক আরেকটি অভিযানে উপজেলার রসুলগঞ্জ এলাকা থেকে ০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিমুল (২৭) নামের আরও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার কলিম উদ্দিনের ছেলে।

পাটগ্রাম থানা-পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ সকালে তাদের লালমনিরহাট আদালতে প্রেরণ করে।


Share: