Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / পাবনা / অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু - Chief TV

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু - Chief TV

2026-04-21  ডেস্ক রিপোর্ট  28 views
অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু - Chief TV

পাবনার ঈশ্বরদীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে জেসমিন আক্তার রিতু (১৮) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার পাকশী এলাকায় এ ঘটনা ঘটে।

রিতু উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। তিনি আলিম পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবার সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় যাওয়ার সময় হঠাৎ তার ওড়না গাড়ির চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, দুর্ঘটনাটি পাকশী এলাকায় ঘটেছে। প্রাথমিকভাবে জানা যায়, অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ওই ছাত্রী সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


Share: