Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / পাবনা / সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু - Chief TV

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু - Chief TV

2026-02-19  মো: সজিব হোসেন, পাবনা প্রতিনিধি  112 views
সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু - Chief TV

পাবনার ঈশ্বরদী–লালপুর মহাসড়কের ভাদুর বটতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় রিমন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। তিনি গোপালপুর গ্রামের আজিজল হকের ছেলে এবং গোপালপুর বিএম কলেজের শিক্ষার্থী ছিলেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে গোপালপুর মুনসুর ফিলিং স্টেশনের সামনে থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, কীভাবে এবং কোন যানবাহনের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


Share: