Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / পাঁচবিবি বিএম ইনস্টিটিউট কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা - chief tv

পাঁচবিবি বিএম ইনস্টিটিউট কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা - chief tv

2026-06-28  আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি  48 views
পাঁচবিবি বিএম ইনস্টিটিউট কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা - chief tv
জয়পুরহাটের পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) ইনস্টিটিউট কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
 
রোববার (২৮ জুন) দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।
 
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার।

‎বক্তারা শিক্ষার্থীদের জীবনের আগামী পথচলায় সৎ, পরিশ্রমী ও আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দেন। পরে পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের সাফল্য কামনায় বিশেষ দোয়া করা হয়।

Share: