Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আন্তর্জাতিক / পার্কে ঢুকে নারী-শিশুদের কামড়াচ্ছিলেন তরুণী! - Chief TV

পার্কে ঢুকে নারী-শিশুদের কামড়াচ্ছিলেন তরুণী! - Chief TV

2026-04-21  ডেস্ক রিপোর্ট  34 views
পার্কে ঢুকে নারী-শিশুদের কামড়াচ্ছিলেন তরুণী! - Chief TV

পার্কে নারী ও শিশুদের আক্রমণ ও বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগে আটক করতে গেলে পুলিশের হাত কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। পরে তাকে বলপ্রয়োগ করে গ্রেপ্তার করা হয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি আমেরিকার সান দিয়েগোর। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, একটি পার্কে পুলিশ এসে এক তরুণীর হাত ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এক পুলিশ কর্মকর্তা প্রথমে বসে থাকা মহিলাটির হাত ধরেন। এরপর এক ঝটকায় তার ঘাড় ধরে ফুটপাতে ফেলে দেন। এরপর তিনি ওই তরুণীকে বলপূর্বক উপুড় করে শুইয়ে দেন। হাঁটু দিয়ে তরুণীর পিঠ চেপে ধরেন। গ্রেপ্তার করার সময় অভিযুক্তের হাত দুটি চেপে ধরার চেষ্টা করেন ওই পুলিশ। ধস্তাধস্তির সময়ই তরুণী তার হাতে কামড় দেন।

সান দিয়েগো পুলিশের পক্ষ থেকে জানানো হয়, যিনি ওই তরুণীকে গ্রেপ্তার করেছেন তার বা হাত ফুলে গিয়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।


Share: