Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / পঞ্চগড়ে ৫ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান - Chief TV

পঞ্চগড়ে ৫ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান - Chief TV

2026-02-03  মেহেদী হাসান মিরাজ, তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি  110 views
পঞ্চগড়ে ৫ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান - Chief TV

পঞ্চগড়-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ঘোষণা করা বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় পৌরসভার বাস টার্মিনাল এলাকায় শ্রমিক ও মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্যে নওশাদ জমির বলেন, “পঞ্চগড়ে যা ঘটবে তার প্রভাব সারা দেশ ও বিশ্বপরিসরে পড়বে। একটি ভোটের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পখাতে নতুন বিপ্লবের প্রত্যাশা রয়েছে এবং ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। তাদের ফুলের মালা দিয়ে বরণ করেন ব্যারিস্টার নওশাদ জমির। সভায় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


Share: