Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / পঞ্চগড় / পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের ম'রদেহ উদ্ধার, মিলল চিরকুট-chief tv

পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের ম'রদেহ উদ্ধার, মিলল চিরকুট-chief tv

2026-07-15  মেহেদী হাসান মিরাজ, তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি  55 views
পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের ম'রদেহ উদ্ধার, মিলল চিরকুট-chief tv

পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ম'রদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ সময় ম'রদেহের সঙ্গে থাকা একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ। চিরকুটে তার মৃ'ত্যুর জন্য কয়েকজনকে দায়ী করার দাবি করা হয়েছে। এছাড়া পঞ্চগড় সদরের মালাদাম বাজারের কথাও উল্লেখ রয়েছে। 

পুলিশ জানায়, নিহতের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মাগুরা এলাকার মালাদাম গ্রামের বাসিন্দা আবদুল মালেক (১৭)। তার পিতার নাম রইসউদ্দিন। 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মরদেহের সঙ্গে পাওয়া চিরকুটটি জব্দ করা হয়েছে। চিরকুটে উল্লেখিত বিষয়গুলোর সত্যতা যাচাইসহ ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃ'ত্যুর কারণ সম্পর্কে কোনো চূড়ান্ত মন্তব্য করা যাচ্ছে না। 


Share: