পঞ্চগড়ে তালমা নদীতে গোসল করতে গিয়ে মাদরাসাছাত্রের মৃত্যু
পঞ্চগড় সদর উপজেলার তালমা নদীতে গোসল করতে গিয়ে আবু বক্কর সিদ্দিক (১৪) নামে এক মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের সরদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর সিদ্দিক পঞ্চগড় পৌরসভার নিউমার্কেট এলাকার বাসিন্দা সবুজ হকের ছেলে। সে পৌরসভার রামেরডাঙ্গা এলাকার বাইতুল জান্নাত হাফেজিয়া মাদরাসার ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে সরদারপাড়া এলাকায় তালমা নদীতে গোসল করতে যায় আবু বক্কর। একপর্যায়ে সাঁতার না জানার কারণে নদীর গভীর পানিতে তলিয়ে যায় সে। পরে তার বন্ধুরা বিষয়টি টের পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।