Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / পঞ্চগড় / তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়ার এক মহামারী - Chief TV

তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়ার এক মহামারী - Chief TV

2026-05-04  মোঃ রাকিব হাসান,পঞ্চগড় প্রতিনিধিঃ  40 views
তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়ার এক মহামারী - Chief TV

বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়া আজ মাদক ও অনলাইন জুয়ার আসর । বিশেষ করে ভজনপুর এলাকা যেন নীরবে পরিণত হয়েছে । যেখানে প্রতিদিন বিস্তার ঘটছে অনলাইন ক্যাসিনো, জুয়া ও মাদকের অপ্রতিরোধ্য নেটওয়ার্ক।

স্থানীয়দের একজন অভিভাবকের অভিযোগ,ভজনপুরের বিভিন্ন দোকানের আড়ালে গড়ে উঠেছে অনলাইন জুয়ার শক্তিশালী সিন্ডিকেট। বাহ্যিকভাবে সাধারণ ব্যবসা প্রতিষ্ঠান মনে হলেও ভেতরে চলছে মোবাইল-ভিত্তিক জুয়ার আসর। একাধিক মোবাইল ফোন ভাড়া দিয়ে দিনমজুর, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষদের টার্গেট করে টেনে নেওয়া হচ্ছে জুয়ার ফাঁদে। অল্প সময়ে লাভের প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে প্রতিদিন হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল পরিমাণ অর্থ।

এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িতদের জীবনযাত্রায় এসেছে চোখে পড়ার মতো পরিবর্তন। বিলাসবহুল চলাফেরা, দামি মোটর-গাড়ি এবং হঠাৎ আর্থিক উত্থান নিয়ে এলাকাজুড়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এসব সিন্ডিকেট নিজেদের কার্যক্রম পরিচালনার জন্য সাব-ডিলার নিয়োগ দিয়ে পুরো এলাকাজুড়ে একটি সংগঠিত নেটওয়ার্ক তৈরি করেছে।

অন্যদিকে, একই এলাকায় মাদক ব্যবসাও সমানতালে বিস্তার লাভ করছে। ইয়াবা, হেরোইন, গাঁজা ও বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেট এখন সহজ পাওয়া যায় । সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ভজনপুরের বিভিন্ন স্থানে তৈরি হয় মাদক সেবন ও বেচাকেনার আখড়া—যা এলাকাবাসীর জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এরই মধ্যেই মাদক ব্যবসায়ীদের মধ্যেই ফোন করলেই স্থানীয় জায়গায় মাদক পৌঁছে দেন । স্থগিত জায়গায় গেলেই পাওয়া যাচ্ছে সব ধরনের মাদক।

স্থানীয় আরেকজন অভিভাবকের সাথে কথা বলে জানা যায়, “আমাদের সন্তানরা স্কুলে যায়, কিন্তু স্কুলের আশপাশেই মাদক বিক্রি হয়। প্রতিনিয়ত তারা এসব দেখছে। আমরা আতঙ্কে আছি—আজ না হয় কাল তারা এই পথেই জড়িয়ে পড়বে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। না হলে আগামী প্রজন্মকে এই ভয়াবহ সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

এতকিছুর পরও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান তৎপরতা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয়দের দাবি, দ্রুত বিশেষ অভিযান, নিয়মিত নজরদারি এবং কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ না করলে তেঁতুলিয়া ক্রমেই অপরাধের অভয়ারণ্যে পরিণত হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হয় ।


Share: