Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / প্রেমের টানে নিখোঁজ পুলিশ কন্যা, ৫৩ দিন পর উদ্ধার - Chief TV

প্রেমের টানে নিখোঁজ পুলিশ কন্যা, ৫৩ দিন পর উদ্ধার - Chief TV

2026-06-24  ডেস্ক রিপোর্ট  64 views
প্রেমের টানে নিখোঁজ পুলিশ কন্যা, ৫৩ দিন পর উদ্ধার - Chief TV

বগুড়ার আদমদীঘি থানায় কর্মরত এক পুলিশ সদস্যের মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় দীর্ঘ ৫৩ দিন পর স্বস্তির খবর মিলেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে জয়পুরহাট থেকে কিশোরী তাছনিয়া রানা তামান্না (১৬)কে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ মে তাছনিয়া নিখোঁজ হওয়ার পর তার পরিবার অভিযোগ করে যে, প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাকে ফুসলিয়ে নিয়ে যান মো. শহিদ হোসেন (২০)। এ ঘটনায় তাছনিয়ার বাবা, আদমদীঘি থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. রানা মাসুদ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলায় শহিদ হোসেনসহ তার পরিবারের সদস্য ও ভগ্নিপতিসহ মোট ছয়জনকে আসামি করা হয়। অভিযোগের পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায় বলে জানায় পুলিশ। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরবর্তীতে মামলার তদন্তভার বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান শনাক্ত করে ডিবি পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) ভোর ৪টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি এলাকায় অভিযান চালিয়ে তাছনিয়াকে উদ্ধার করা হয়।

তাছনিয়ার উদ্ধারের খবরে পরিবারে স্বস্তি ফিরে এসেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


Share: