Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / রাজনীতি ধ্বংসের সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল! - Chief TV

রাজনীতি ধ্বংসের সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল! - Chief TV

2026-06-06  ডেস্ক রিপোর্ট  25 views
রাজনীতি ধ্বংসের সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল! - Chief TV
দেশে গণতন্ত্র ও জনধিকারে অবিশ্বাসী একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে উল্লেখ করে তাদের প্রতিহত করতে দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম তারা এবং প্রখ্যাত রাজনীতিবিদ মাহবুবুল হক স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
 
মির্জা ফখরুল বলেন, বর্তমানে অত্যন্ত পরিকল্পিত ও সচেতনভাবে দেশের রাজনীতিকে ধ্বংস এবং একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে।
 
বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার করে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতার চরিত্র হনন করা হচ্ছে, যা সুস্থ রাজনীতির জন্য চরম উদ্বেগজনক এবং এক ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দেয়। চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশ যখন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে, ঠিক তখনই কিছু মহল নির্বাচনের আগে থেকেই চক্রান্ত শুরু করেছে যাতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না পায়।
 
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব হবে এই কুচক্রী মহলকে চিহ্নিত করে তাদের সমস্ত চক্রান্ত কঠোরভাবে রুখে দেওয়া। বিএনপিকে একটি উদার গণতান্ত্রিক দল হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের এই রাজনৈতিক ক্রান্তিকালে অশুভ শক্তির মাথাচাড়া দিয়ে ওঠা রুখতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

Share: