শাহজাদপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ঈদের দিন দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৪ জন আহত হয়েছেন।
নিহত ইব্রাহিম উপজেলার দ্বারিয়াপুর গ্রামের শাহিন সরকারের ছেলে।
জানা যায়, সে ঢাকায় বিএ পড়াশোনা করছিলো এবং ঈদের ছুটিতে বাড়িতে এসে ছিলো।
ও সাবেক শিক্ষার্থী,আল জামিয়া ইসলামিয়া রহমাতুল্লাহ মনিরামপুর মাদ্রাসায় নাহবেমীর এবং হেদাতুননাহু পড়াশোনা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন উপজেলার একটি সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে গুরুতর আহত হন কয়েকজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত আরও ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর বিষয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।